চক্ষু বিশেষজ্ঞ সংকটবরিশাল বিভাগে কোটি মানুষের চোখের চিকিৎসায় একমাত্র ভসরা শের-ই-বাংলা মেডিকেলই
বরিশাল বিভাগে প্রতিবছর চোখে ছানি পড়ছে প্রায় ৩০ হাজার মানুষের। অথচ শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া আর কোনো সরকারি প্রতিষ্ঠানে নেই চক্ষু বিশেষজ্ঞ। ফলে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে চিকিৎসাসেবার জন্য দ্বারস্থ হতে হয় সেখানেই। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য মতে, বিভাগের এক কোটি মানুষের চোখের চিকিৎসায় সরকারি পর্যায়ে ভরসা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এদিকে এ অবস্থা থেকে ২০৩০ সালের মধ্যে বরিশাল বিভাগকে ছানিমুক্ত করতে কাজ করছে একটি বেসরকারি সংস্থা।
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১:৬